প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রথম দিনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য ৮১০টি আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ থেকে দলটির আয় হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এদিন বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলে।
দলীয় কার্যালয় সূত্র জানায়, সবচেয়ে বেশি ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে ২৭৫টি। আর সবচেয়ে কম বিক্রি হয়েছে সিলেট বিভাগে ২৬টি। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪৯টি, রংপুরে ৭৫টি, বরিশালে ৫৬টি, খুলনা ৭৭টি, রাজশাহী ৯০টি ও ময়মনসিংহ বিভাগে ৬২টি ফরম বিক্রি করা হয়েছে।
প্রতিটি আবেদনপত্রের মূল্য ছিল ৫০ হাজার টাকা। আগামী বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বিনোদন জগতের কয়েকজন তারকা। প্রথম দিনই চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সোহানা সাবা ও শামিমা তুষ্টি ফরম সংগ্রহ করেন। ফরম নিয়ে নির্বাচিত হওয়ার বিষয়ে তাঁরা সাবাই আশাবাদী বলেও জানিয়েছেন।
রাজশাহী বিভাগের বগুড়া থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চট্টগ্রাম অঞ্চল থেকে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। ঢাকা বিভাগ থেকে ফরম নিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। ময়মনসিংহ বিভাগ থেকে ফরম সংগ্রহ করেন অভিনেত্রী, গায়িকা ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
অতিরিক্ত লোকসমাগম না করার বিষয়টি জানিয়ে প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিলে বলছে আওয়ামী লীগ। এ ছাড়া আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে