প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সমন্বয় সভার বক্তব্যে ওবায়দুল কাদের বলেন,নাশকতাকারীরা এখনো ঘাপটি মেরে আছে, তারা আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।এসময় সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কয়েকটি ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ পথে নয়, চোরাগোপ্তা পথে তাণ্ডবলীলা চালিয়ে ক্ষমতা দখল করতে চায় বিএনপি-জামায়াত। তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না। তাদের পথ শান্তিপূর্ণ নয়, তাদের পথ দেশকে অস্থিতিশীল করে রক্তস্রোতের ওপর দাঁড়িয়ে ক্ষমতা দখল। এটাই তাদের মূল লক্ষ্য ৷ দেশের অর্জনের স্থাপনাগুলোকে পূর্বপরিকল্পনার নীলনকশা অনুযায়ী তাণ্ডবলীলা চালিয়েছে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা। বিএনপির পলাতক দণ্ডিত নেতা তারেক রহমান সারা দেশ থেকে নাশকতার আসামিদের ঢাকায় জড়ো করেছেন সহিংসতা চালাতে।
এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী প্রমুখ ৷ আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর পর দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নিম্নআয়ের মানুষদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ওবায়দুল কাদের কষ্টে থাকা মানুষের জন্য এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান।
তিনি বলেন, আজকে যে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। শত্রুরা আড়ালে আবডালে আরো প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। বিএনপি জামায়াতের টার্গেট শেখ হাসিনার সরকারের পতন। আজকে সাহসী নেতার দরকার। সাহস করে এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত হোন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।

জাতীয় মানবাধিকার কমিশনকে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ বরে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের বিরোধিতা করে তিনি বলেছেন, এই আইন কার্যকর হলে তা জাতিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেবে।
৩ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
৩ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৪ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৪ দিন আগে