নির্বাচনে পরাজয়ের ভয়ে নানা অভিযোগ করছেন সালমা ইসলাম: সালমান এফ রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

নির্বাচনে পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে যেতে ঢাকা-১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সালমা ইসলাম মিথ্যে অভিযোগ করছেন বলে মন্তব্য করেছেন আসনটির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা নবাবগঞ্জ উপজেলার কমোড়গঞ্জে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন৷

সালমান এফ রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা ক্রমাগত প্রতিটি এলাকায় টহলরত অবস্থায় আছেন। এই অবস্থায় কোনো ভোটারের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার করা বাস্তবসম্মত নয়।

আওয়ামী মনোনীত এই প্রার্থী বলেন, লাঙ্গল প্রতীকের প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। কেননা তিনি তার কোনো ভোটারকে হুমকি দেয়া হয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি। তাছাড়া কোনো দলের কোনো প্রার্থীর বা সমর্থকরা তাকে হুমকি দিয়েছেন সেটাও নির্দিষ্ট করে বলেননি।

বিকেলে লাঙ্গল প্রতীকের প্রার্থী একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তার ভোটারদের হুমকি দেয়া হচ্ছে বলে নানা অভিযোগ করেন৷

এ সময় তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উক্তি উল্লেখ করে বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব উদ্ধৃতির বরাত দিয়ে ভোটারদের নিঃসংকোচে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে