ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় দু’গ্রুপের মারামারি, আহত ১৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নেয়ার খবর পাওয়া গেছে।

শনিবার রাজধানীর হাতিরপুলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঢাকা মহানগরের ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা জানান, দুপুরে তারা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিল তার সমর্থকদের নিয়ে হামলা চালায়। লাঠিসোটা দিয়ে তাদের হামলায় অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।

মারামারিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জ্বল হোসেনসহ (৩০) আরও কয়েকজন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে