সাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ বিজিবিকে বুঝিয়ে দিল বিএসএফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ। আজ শনিবার দুপুরে তার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘বিজিবি-বিএসএফ এবং পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক মৃতদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ উদ্ধারের কথা জানাল মেঘালয় সরকারসাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ উদ্ধারের কথা জানাল মেঘালয় সরকার

এ আগে, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার ইসহাকের মরদেহ তামাবিল বর্ডার দিয়ে হস্তান্তর করা হয়। মরদেহ হস্তান্তরের সময় নিহত ইসহাকের ভাতিজা মো. কামরুজ্জামান খান নাবিল উপস্থিত ছিলেন।

পান্নার মরদেহ সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ

পান্নার মরদেহ সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গত ২৪ আগস্ট রাতে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ইসহাক আলী খান পান্না প্রাণ হারান বলে ধারণা করা হয়। তিনি পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে মারা যান বলে জানা যায়। ২৬ আগস্ট ভারতের অভ্যন্তরে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানার পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১৭ ঘণ্টা আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৮ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

২০ ঘণ্টা আগে