প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয়নি। যেকোনো ছোট ছোট ব্যাপার নিয়ে বিএনপি-জামায়াত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে।
এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যদি কেউ এমন চেষ্টা করে জানলে তাকে আইনের আওতায় আনার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।
শনিবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমরা যদি সজাগ থাকি, সচেতন থাকি বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। পরে কসবা-আখাউড়ার কোনো উন্নয়ন বন্ধ থাকবে না বলে আশ্বাস দেন তিনি।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. শাহজাহান আলম সাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল। এ সময় আখাউড়া উপেজলা চেয়ারম্যান আবুল কাসেম ভুঁইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাইসার ভুঁইয়া জীবনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রীকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ও দুইটি মানপত্র হাতে তুলে দেন। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এসময় মনোমুগ্ধকর গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও মধু সরকার।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে