ঘোড়ায় চড়ে নৌকায় ভোট চাইলেন সাঈদ খোকন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

পুরান ঢাকার বিভিন্ন সড়কে ঘোড়ায় চড়ে গণসংযোগ ও মিছিল করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে এ গণসংযোগ ও মিছিল শুরু হয়।

কর্মসূচির শুরুতেই সুসজ্জিত ঘোড়ায় চড়েন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। মিছিলটি সূত্রাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাতি, ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র নিয়ে জাঁকজমকপূর্ণ এই বর্ণাঢ্য মিছিলে দলীয় হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা নৌকা প্রতীক এবং সাঈদ খোকনের পক্ষে স্লোগান দেন। ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে মিছিলটি বংশালের ইংলিশ রোড হয়ে নর্থ-সাউথ রোডে গিয়ে শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, প্রিয় নেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। আর আমি সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের সুখে-দুঃখের কথা জাতীয় সংসদে তুলে ধরার মাধ্যমে নাগরিকদের খেদমত করব, ইনশাআল্লাহ।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আগামী ৭ জানুয়ারি আমরা নিজেরা ভোট দেব, আমাদের পরিবারের সদস্যদের ভোট কেন্দ্রে নিয়ে যাব। ওইদিন বিকেলে আল্লাহ যদি সহায় হোন, তাহলে আমরা নেত্রীর হাতে বিজয় তুলে দেব, ইনশাআল্লাহ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, দীর্ঘ একমাস কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার দলের নেতাকর্মীরা। তারা প্রিয় নেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষে প্রতিটি বাড়িতে, প্রতিটি মহল্লায় নৌকা মার্কায় ভোট চেয়েছেন, মানুষের দোয়া কামনা করেছেন। আমি আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই পরিশ্রম বৃথা যাবে না। আগামী ৭ জানুয়ারি জনগণ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করব।

তিনি বলেন, আপনাদের দোয়া-সমর্থন নিয়ে এবং আপনাদের ভোটে জয়ী হতে পারলে আপনাদের সুখে-দুঃখের কথা মহান সংসদে গিয়ে তুলে ধরার মধ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। যেভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র থাকা অবস্থায় আপনাদের পাশে ছিলাম, সঙ্গে ছিলাম। ভবিষ্যতে থাকব, ইনশাআল্লাহ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে