সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়ার বড় বাধা বিএনপি-জামায়াত : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,আমাদের সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার সব থেকে বড় বাধা হলো বিএনপি-জামায়াত। এরা স্বাধীনতাবিরোধী শক্তি। এরা সবসময় অপরাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে। মানুষকে পুড়িয়ে মেরে রাজনৈতিক ফায়দা হাসিল করাই এদের মূল লক্ষ্য। এরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মেরে আনন্দ উল্লাস করে। এ বিএনপি-জামায়াত আর যাইহোক আইনের শাসনের পক্ষের শক্তি হতে পারে না।

সোমবার সকালে রাজধানীর শাজাহানপুর আমতলা মসজিদসংলগ্ন প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা বিএনপি জামাত চায় না। আমরা সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকি তা এই অপশক্তি চায় না। ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তাদের কথায় কেউ কান দেয়নি। যে কারণে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশরত্ন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়েছেন। এখন তারা আবার কচ্ছপের মতো মাথা বের করে নানা ধরনের সমস্যা সৃষ্টি করার জন্য নতুন কর্মসূচি দিচ্ছে।

নাছিম বলেন, আওয়ামী লীগ শক্তিশালী হলে কেউ দেশে আর সন্ত্রাসী কর্মকানণ্ড করতে পারবে না। আমাদের শহর, পাড়া, মহল্লায় আওয়ামী লীগের হাতকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে হবে। দক্ষ, সৎ ও সাহসী নেতৃত্বের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগের ভিত্তিকে আরও শক্তিশালী করব। আমাদের শুধু নির্বাচনে জিতলেই হবে না, জেতার পর আমাদের দায়িত্ব হল মানুষের কল্যাণে নির্বাচনে যে ইশতেহার দেয়া হয়েছে তা নিয়ে কাজ করা। যারা দেশের ক্ষতি করতে চাইবে আমরা দেশের মানুষদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।

তিনি বলেন,আমাদের রাজনীতি হলো মানুষের জন্য। আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ গণমানুষের সংগঠনে রূপ নিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও শোষণ থেকে মুক্ত করাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। পাকিস্তানি শোষক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে লাল সবুজের বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি তার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করে যেতে পারেননি। কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলছি।

তিনি আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগ দেশের মানুষদের সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। আজ বাংলাদেশ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়নের রূপকার হিসেবে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা বিশ্ব সভায় পুরস্কৃত হয়েছেন। বিশ্বের উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনাকে সম্মান করে। এটি হলো আওয়ামী লীগের সব থেকে বড় অর্জন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে