‘ছাত্র রাজনীতির বিপক্ষে যারা কথা বলে, তারা সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২০: ৪৮
রোবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ।কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বুয়েটে যারা ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলে তারা গণতান্ত্রিক শক্তি নয়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনোই এ ধরনের কথা বলতে পারে না। এরা সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি। সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো বুয়েটেও গণতান্ত্রিক চর্চা করার সুযোগ দিতে হবে। এই সুযোগকে যদি কেউ বাধাগ্রস্ত করে সেটি হবে অগণতান্ত্রিক। দেশের ছাত্র ও যুব সমাজ কখনোই এটি মেনে নেবে না।

আজ রোবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে বুয়েটে ছাত্রদের ঐতিহ্যবাহী ও গৌরবান্বিত ভূমিকা একটি গোষ্ঠী অস্বীকার করছে। এই বুয়েটের বহু শিক্ষক ও ছাত্র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়েছিলেন। আজকে সেই বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে বাংলাদেশের রাজনৈতিক গগনে গণতান্ত্রিক শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করা হচ্ছে। এক দেশে দুই আইন চলতে পারে না। সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করার জন্য সংবিধান অধিকার দিয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা মানুষকে নিয়ে ভাবে না, মানুষের বেদনা, কষ্টকে অনুভব করতে পারে না তারাই গণতান্ত্রিক বাংলাদেশের শান্তি ও সম্প্রীতির ওপর আঘাত আনতে চায়। এরা বারবার ষড়যন্ত্রের নীল নকশা আঁকে। এরা বারবার অপশক্তিকে ইশারা দিয়ে আমাদের গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্রে সবসময় লিপ্ত থাকে। তারা সব সময় স্বৈরাচারী শক্তিকে মদদ ও সমর্থন দেয়।

তিনি বলেন, বিএনপি নিজেদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে অথচ তাদের দেখি নামিদামি রেস্তোরায় বসে স্বাধীনতা বিরোধী জামাতিদের সাথে ইফতারে অংশগ্রহণ করে। তারা রাজাকারদের সাথে বিলাসী কায়দায় ইফতার গ্রহণ করে ধন্য হয়। তারা আবার বলে বেড়ায় আমাদের মাত্র ২ ডজন কেন্দ্রীয় নেতা অংশগ্রহণ করেছে। মির্জা ফখরুল অসুস্থ থাকায় নাকি রাজাকারদের ইফতারে যেতে পারেনি। এরা নাকি এখনও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করছে। এদের সংগ্রাম হলো দালালদের সাথে বিলাসী ইফতার আয়োজন।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতিই হলো দেশের মানুষের জন্য। এটাই হলো আওয়ামী লীগের নীতি ও শেখ হাসিনার নির্দেশ। দেশের সকল দুর্দিন ও দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। করোনাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে অক্সিজেন, খাদ্য সামগ্রী, দাফন কাফন সৎকার সর্বক্ষেত্রে সহযোগিতা করেছে। তারা কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে। এ পবিত্র রমজান মাসেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। ইফতার সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। ঈদ সামগ্রী আমরা মানুষের কাছে পৌঁছে দেব।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালের রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

এরপর বিকেলে বাহাউদ্দিন নাছিম মতিঝিল শাপলা চত্বরে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে