প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না। জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন মেহনতি মানুষের অধিকার,ভাতের অধিকার, শিক্ষার অধিকার, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠায় আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এটি আমাদের নির্বাচনী ইশতেহার। আমরা সকল বাধা মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব।
সোমবার সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদকমুক্ত শিক্ষাঙ্গন চাই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং সামনে আরো চলতে থাকবে। যারা মাদক গ্রহণ করে এবং মাদক বিক্রি করে উভয়ই দেশের শত্রু। এরা সন্ত্রাসী। এরাই দুর্নীতি ও চাঁদাবাজি করে। এরাই তরুণ প্রজন্মকে বিপথগামী করে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে আজকের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। একসময় খরা, দুর্ভিক্ষ, বন্যা আমাদেরকে বারবার আঘাত করতো। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পেত না। জামা কাপড় পড়ে স্কুলে আসার মত সুযোগ ছিল না। আমাদের শিশুসন্তানদের পুষ্টির অভাবে মেধা বিকশিত হতো না। সেই বাংলাদেশ আজকে পরিবর্তিত হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে উন্নয়নের রোল মডেল এ পরিণত হয়েছে। তিনি প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছিয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা মাদক গ্রহণকারী ও ব্যবসায়ীদের থেকে দূরে থাকবা। এদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দিব। আমি তোমাদের সঙ্গে আছি। মনে রাখবা এই দেশ আমাদের সকলের। এই দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের।
বাহাউদ্দিন নাছিম বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ তোমাদের আগামী দিনে আরো বহু দূর এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী অর্জন করবে। শারীরিক সক্ষমতাকে চর্চার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করবে। যাতে প্রকৃত মানুষ হিসেবে তোমরা দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারো। তোমাদের নেতৃত্বেই বাংলাদেশ আরও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান তাহেরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিনী ডাক্তার সুলতানা শামীমা চৌধুরী,মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শায়লা নাসরিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মারুফ মনসুর আহমেদসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে