জয়পুরহাট জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) রাত ১টার দিকে মাহফুজকে তার জেলা শহরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

গোলাম মাহফুজ চৌধুরী অবসর আক্কেলপুর উপজেলার পূর্ব চকবিলা গ্রামের মৃত গোলাম রসুল চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের নামে হত্যা মামলা করেন। সেই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়।

এছাড়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর থানা এলাকায় গুলিতে মারা যান মেহেদী নামে এক অটোরিকশাচালক। নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। সেই মামলায়ও গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। এ দুটি হত্যা মামলা ছাড়াও গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও আক্কেলপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবগুলোতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৬ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৮ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে