প্রতিবেদক, রাজনীতি ডটকম

মির্জা ফখরুল কীভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের জায়গায় আছে—প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য কি ফখরুল সাহেব শোনেননি?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
কাদের বলেন, ‘ফখরুলের জবাব ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার করেছেন। এটা আর বলার অপেক্ষা রাখে না।’
তিনি আরও বলেন, ‘আমি নতুন কিছু বলতে চাই না। যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এর পরে ফখরুল সাহেবের যে বক্তব্য তার কোনো মূল্য নেই।
কাদের বলেন, ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন, স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের রণধ্বনী জয় বাংলার প্রত্যাবর্তন। এটাই হলো সত্য। তিনি এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছিল।’
গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, ‘শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশের এই পরিবর্তন চোখে পড়ছে। এই সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা ঈর্ষায়-হিংসায় জ্বলে যাচ্ছে। তাদের পছন্দ হচ্ছে না।’
কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন, পকেটের উন্নয়ন করেছেন। শেখ হাসিনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন সত্যিকারের সৎ মানুষ। তার এই সততা আজকে সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে।’
শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশকে তিনি আরও...এই বয়সেও যিনি সাড়ে তিন ঘণ্টা ঘুমান। আজকে তিন ঘণ্টা বৈঠক করলাম, যাওয়ার সময় বললেন আমার এখনো ১০টি প্রোগ্রাম হাতে আছে। এ তো আমাদের পক্ষে সম্ভব না।
‘হয়তো প্রোগ্রাম শেষ করে গণভবনে নিজের বাসভবনে সেখানে হয়তো উঠছেন, তখন সন্ধ্যা হয়ে গেছে। দুপুরের খাবার সন্ধ্যার পর খাচ্ছেন। এভাবে তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করছেন,’ বলেন তিনি।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে