নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

রংপুর প্রতিনিধি
তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। নৌকা ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতি হয়, জীবনমানের উন্নয়ন হয়। মঙ্গলবার দুপুরে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই আমরা আপনাদের সেবা দিতে পেরেছি। আপনার নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই প্রত্যেক মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে।

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে যারা নিম্নবিত্ত তাদের জন্য ভর্তুকি মূল্যে খাবার তুলে দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সমাজের প্রতিটি শ্রেণির উন্নয়ন করছি।

শেখ হাসিনা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু করেছি। সকলের হাতে হাতে আজ মোবাইল। বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছি। এবারও নতুন বছরের ১ জানুয়ারি বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে