প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপিকে জনগণ বিশ্বাস করে না বলেই তারা নির্বাচন বর্জন করেছে।
শনিবার বনানী মডেল স্কুল মাঠে আওয়ামী যুবলীগের উদ্যোগে দেশব্যাপী অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরশ বলেন, বিএনপি জানে, তাদের জন্য মানুষের শুধু মাত্র ঘৃণাই রয়েছে; মানুষ তাদের বিশ্বাস করে না। তাই তারা নির্বাচনে যেতে ভয় পেয়েছে, কারণ তারা জানে যে এই অপরাধী বিএনপিকে মানুষ কোনদিনও ভোট দেবে না। সেই অপরাধবোধ থেকে মানুষের সামনে ভোট চাইতে যেতে ভয় পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে।
তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ দ্রব্যমূল্য আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। সেই উদ্দেশ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রথমে দ্রব্যমূল্য কমানোর অঙ্গিকার করা হয়েছে। জনগণের কল্যাণে গণমানুষের সংগঠন আওয়ামী লীগের ভাবনায় সাধারণ জনগণই সর্বদা প্রাধান্য পায়। এছাড়া আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখেছি, এদেশে যখনই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি।
এসময় আটশত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
তিনি বলেন, আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাস করি। তাই যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা করোনার সময় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। নিজেদের জীবন বাজি রেখে এ দেশের মানুষকে সহায়তা করেছিল।
তিনি বলেন, যারা বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, মানুষের দুর্দিনে তাদের পাশে থাকে না, তারাও একদিন বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে হারিয়ে যাবে।
এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান পবন ও ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম ও সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী ও দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ বক্তব্য রাখেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে