প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শুরু হয়েছে আলোচনা সভা। শনিবার দুপুর ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সভা শুরু হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মান্নাফির সভাপতিত্বে সভার সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিন দুপুর ৩টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও ২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা।
অন্যদিকে একই সময়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি।
প্রায় দুই মাস পর পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে দুই দল। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর ২৭ জানুয়ারি রাজধানীতে বিএনপি কালো পতাকা মিছিল করে। ওইদিন আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং সতর্ক অবস্থান কর্মসূচি পালন করে। এর মধ্য দিয়ে নির্বাচন-পরবর্তী প্রথম রাজপথে মুখোমুখি হয় দুই দল। সর্বশেষ মহান মে দিবসে শ্রমিক সমাবেশের মাধ্যমে দল দুটি রাজধানীতে শোডাউন করে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ এবং বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে সমাবেশ হয়।
এর আগে ২০২২ সালের জুলাই বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের আন্দোলন শুরু হয়। ওই সময় থেকেই তাদের রাজপথের কর্মসূচির দিনে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করে আসছিল। গত বছর ২৮ অক্টোবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে ব্যাপক নাশকতা-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও হয়। সহিংসতায় একজন পুলিশ কনস্টেবল নিহত হন। চরম উত্তেজনাকর পরিস্থিতিতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।
এরপর থেকে কয়েক দফায় হরতাল-অবরোধের ডাক দিলেও ব্যাপক ধরপাকড়, মামলা ও নেতাকর্মী গ্রেপ্তারের কারণে নামকাওয়াস্তে লিফলেট বিতরণের কর্মসূচি পালন ছাড়া বিএনপি জোরালোভাবে মাঠেই নামতে পারেনি। বিরোধীদের বর্জনের মুখে ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে