বিএনপি ক্ষমতার লোভে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: রেলমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি: সংগৃহীত

পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি ক্ষমতার লোভে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন।

রোববার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের টেপ্রিগঞ্জ বাজার হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি ভোটে অংশ নেয়নি। তারা কীভাবে ক্ষমতায় যেতে চায়? ক্ষমতার লোভে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেয়নি। কিন্তু তাদের দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় নেতারা ভোটে অংশ নিয়েছিল। সুষ্ঠু নির্বাচন হওয়ায় তাদের অনেকে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছে। বিএনপি শুধু যুক্তরাষ্ট্রের ওপর ভর করে আছে যে তারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এটা তাদের দিবাস্বপ্ন। এটা কোনো দিন হবে না। যে আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, এখন তারা দেশের শান্তি চায় না।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে গ্রামের নারীদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া পরে মন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগী সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সিনিয়র সহসভাপতি ও টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম নুরুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক নির্মল কুমার শর্মাসহ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে