কেউ বিনা টিকিটে রেল ভ্রমণ করতে পারবে না : মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ট্রেনে ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ বিনা টিকিতে রেল ভ্রমণ করতে পারবে না। টিকিট তদারকি করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক ও তৎপর থাকতে বলা হয়েছে। বিভিন্ন গন্তব্য যাতে সময় মতো ট্রেন চলাচল করে সে জন্যও আগে থেকেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ফিরতি যাত্রাও যাতে নিরাপদ ও আরামদায়ক হয় সে পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরে যাত্রীরা ট্রেনে করে নিরাপদে বাড়ি যেতে পারবেন। এবার ঈদে সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে, যারা অনলাইনে টিকেট নিতে পারেননি তাদের জন্য স্ট্যান্ডিং টিকেটের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা স্টেশনসহ প্রায় প্রতিটি পয়েন্টেই নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘রেলের যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে পরিস্থিতির অনেক উন্নতি হবে। ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার জন্য ২০০ বগি কেনার অনুমোদন পাওয়া গেছে।

অল্প সময়ের মধ্যেই এগুলো কেনার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এক প্রশ্নের জবাবে জিল্লুল হাকিম বলেন, ‘রেলের দুর্নীতি কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি সামনে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। কমলাপুর স্টেশনে মাল্টিপল হাব নির্মাণ করা হবে। এর কার্যক্রম শুরু হলে বিভিন্ন অবৈধ স্থাপনা থাকবে না।’

ঢাকা স্টেশন পরিদর্শন এবং মতবিনিময়কালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে