বিমসটেকের নৈশভোজে পাশাপাশি চেয়ারে ইউনূস-মোদি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নৈশভোজে একই টেবিলে তার পাশের চেয়ারেই ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে বিমসটেক শীর্ষ সম্মেলনের নৈশভোজ অনুষ্ঠিত হচ্ছে। নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার।

প্রধান উপদেষ্টার বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার আগে থেকেই অন্যতম আলোচিত ইস্যু ইউনূস-মোদি দ্বিপাক্ষিক বৈঠক। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্কে কিছুটা হলেও স্থবিরতা দেখা দেয়। দেশে সংখ্যালঘু নির্যাতন, সীমান্তে হত্যাসহ নানা ইস্যু নিয়ে কূটনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে উত্তেজনা।

সবকিছুর পরও দেশের বাণিজ্য সম্পর্ক প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। কূটনৈতিক অঙ্গনেও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার কথা বারবার বলা হয়েছে। এর মধ্যেই বিমসটেক সম্মেলনে দুই দেশের সরকারপ্রধানই যোগ দিয়েছেন। সে কারণেই এই সম্মেলনের সাইডলাইনে দুজনের বৈঠক হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়। শুরুতে দিল্লি এ বিষয়ে ইতিবাচক সাড়া না দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, শুক্রবার দুজন বৈঠকে বসবেন।

এর আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজের বিভিন্ন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে তাতে দেখা গেছে, একই টেবিলে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি পাশাপাশি বসে আছেন।

BIMSTEC-Official-Dinner-01-Photo-03-04-2025

বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও বিমসটেকের নৈশভোজের বিভিন্ন মুহূর্তের ছবি পাঠানো হয়েছে গণমাধ্যমে। সেখানেও দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। এ ছাড়া থাই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফটোসেশনের ছবিও রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে নৈশভোজের কিছু ছবি দিয়ে লিখেছেন, বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজ।

এই সম্মেলনে যোগ দিতেই বৃহস্পতিবার থাইল্যান্ড গেছেন প্রধান উপদেষ্টা। এবারের বিমসটেক থেকে বাংলাদেশকে এই আঞ্চলিক জোটের সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণ করে দুই দিনের সফর শেষে শুক্রবারই দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

৩ দিন আগে