জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনগণের প্রতিটি প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে চলছে সরকার। সবার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তাই সকলের জন্য পর্যাপ্ত পরিমাণে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার দক্ষিণ বনশ্রী জামে মসজিদ ৪ এ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের সরকার, প্রতিটি মানুষের সরকার। সরকার তাই পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের চাল, পোলাও, ডাল, আলু, তেল, পিয়াজ, সেমাই, চিনি, দুধ, শাড়ি ও লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে। শুধু ঈদের সময়ই নয়, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে থাকবে।

পরিবেশমন্ত্রী এরপর ত্রিমোহিনী স্কুল রোডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নং ওয়ার্ডের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে ১ হাজার পিস শাড়ী-লুঙ্গী ও ৫ শত প্যাকেট খাদ্য সামগ্রী, বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কে ৪ নং ওয়ার্ডের জনগণের মাঝে ৫ শত প্যাকেট খাদ্য সামগ্রী ও খিলগাঁও মডেল কলেজে ১ নং ওয়ার্ডের জনগণের মাঝে ১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে