সাহসিকতার জন্য পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কোস্ট গার্ড সদস্যদের পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ জন্য সদস্য তাদের বিভিন্ন কাজে বীরত্ব ও সাহসিকতার জন্য কোস্ট গার্ড পদক পেয়েছেন। রোববার (১০ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তাদের হাতে তুলে দেন।

কোস্ট গার্ড জানায়, এবার বাংলাদেশ কোস্ট গার্ড পদক ১০ জন, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ১০ জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জনসহ মোট ৪০ জনকে পদক দেওয়া হয়।

পদকপ্রাপ্ত ৪০ জনের মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেয়েছেন-কমডোর মোহাম্মদ মঈনুল হাসান, ক্যাপ্টেন মোহাম্মদ মনজুর-উল-করিম চৌধুরী, ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, লে. কমান্ডার মো. রেদোয়ান উল ইসলাম, লে. কমান্ডার আব্দুর রহমান, লে. এম হাসান মেহেদী, লে. মাশহাদ্ উদ্দিন নাহিয়ান, লে. কে এম শাফিউল কিঞ্জল, এম তৌহিদুল ইসলাম, মো. শহিদুজ্জামান।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন-ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কমান্ডার এ কে এম মিজানুর রহমান, লে. কমান্ডার সোহেল মোল্লা, লে. কমান্ডার মো. আশিক আহমেদ, লে. কাজী আল-আমিন, লে. শামস্ সাদেকীন নির্নয়, লে. কাজী আকিব আরাফাত, এম নজরুল ইসলাম, নাসিফুর রহমান, আব্দুল মান্নান।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক-সেবা (বিসিজিএমএস) পেয়েছেন-কমডোর (বর্তমানে রিয়ার এডমিরাল) মোহাম্মদ আনোয়ার হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ শরীফুল হক খান,ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল কাদের, লে. কমান্ডার কাজী মো. জাহেদুল ইসলাম, অ. সা. লে. এম রোকন উদ্দিন, এম মাহবুব আলম, সজিবুজ্জামান জনি, মো. সিদ্দিকুর রহমান, এম জাহাঙ্গীর আলম।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক- সেবা (পিসিজিএমএস) পেয়েছেন-ক্যাপ্টেন (বর্তমানে কমডোর) মোহাম্মদ নাজমুল হাসান, ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুল বিল্যাহ, কমান্ডার আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কমান্ডার আবু তাহের মোহাম্মদ আতিকুল্যাহ, লে. ফারাব্বী সাদিক শুভ, এম জসিম উদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম, শাহিনুল ইসলাম, ইছানুর রহমান, কামাল হোসেন চৌধুরী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৭ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৭ দিন আগে