প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দক্ষতা ছাড়া বিদেশে মর্যাদা নেই। বিদেশে মর্যাদাপূর্ণ অবস্থানে কাজ করার জন্য দক্ষতার প্রয়োজন।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিনা খরচে জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের স্মার্টকার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিদেশে একেকজন কর্মী বাংলাদেশের অ্যাম্বাসেডর। তাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম হবে। খারাপ কাজ করলে নিজের, পরিবার, দেশের দুর্নাম হবে। তারা দেশের সুনাম বয়ে আনবে এটাই আমার প্রত্যাশা।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই কর্মীরা দেশের সুদিন, দুর্দিনে মানুষের পাশে থাকবে। বিনা খরচে, বৈধভাবে জাপানে যাচ্ছেন, বৈধ পথে টাকা পাঠাবেন। তাদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেয়া হবে। দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর বলেন, যাদের ভাষাগত যোগ্যতা আছে, তারা ইন্টার্ন হিসেবে বিভিন্ন শিল্প কারখানায় ইন্টার্ন করে দক্ষতা অর্জন করে। ৩ বছরের সফল ইন্টার্ন শেষে জাপানী কোম্পানিতে ৫ বছরের জন্য দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবে। এই ৫ বছর শেষ হলে সারা জীবন দক্ষ কর্মী হিসেবে কাজ করতে পারবে সে সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, জাপানে আইন পাশ হয়েছে, তারা দক্ষ কর্মী ছাড়া নেবে না। তাই টিটিসিতে এন ফোর ল্যাঙ্গুয়েজ লেভেল পাশ করতে হবে। টিটিসি সেভাবে তৈরি করছি। তারা ৩ বছর ইন্টার্ন শেষে দেশে ফিরলেও ৬ লাখ জাপানি ইয়েন দেয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম ও বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজসহ প্রমুখ।

তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ
২০ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নিজেদের ভাগে থাকা ৩৬টি আসনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিতদের পাশাপাশি স্থান পেয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতার পরিবারের সদস্যরা।
২ দিন আগে
মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে সুবর্ণা বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’
৩ দিন আগে