হাসিনা-মোদি বৈঠক, ১০ সমঝোতা স্মারক সই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতের নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে রেল সংযোগ বাড়ানো ও ডিজিটাল পার্টনারশিপসহ ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার মধ্যে তিনটি সমঝোতা নবায়ন করা হয়েছে।

শনিবার (২২ জুন) দুপুরে হায়দরাবাদ হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সমঝোতাগুলো হলো- ১) বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ, ২) ইন্ডিয়া-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, ৩) সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি, ৪) স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন, ৫) ভারতের ইন-স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, ৬) দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, ৭) সমুদ্রবিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা, ৮) দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন, ৯) মৎস্যম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন ও ১০) কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন-ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা।

বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাছাড়া, তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনার জন্য শিগগিরই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানা যায়।

এর আগে, সকাল ৯টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের নরেন্দ্র মোদি। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

তাছাড়া, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে ভারতের জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সমাধিতে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন।

এ সময় তিনি ভারতের মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘গুপ্ত’ নিয়ে এবার উত্তপ্ত সংসদ

তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ

১৮ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

১ দিন আগে

সংরক্ষিত নারী আসন: বিএনপি নেতাদের পরিবারের সদস্য যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নিজেদের ভাগে থাকা ৩৬টি আসনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিতদের পাশাপাশি স্থান পেয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতার পরিবারের সদস্যরা।

২ দিন আগে

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক আ. লীগ নেত্রী সুবর্ণা

মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে সুবর্ণা বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

৩ দিন আগে