বাসস

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এ দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। তিনি মানুষের পরম বন্ধু।
তিনি আজ শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেমাসাধ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে। বন্যার শুরু থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছি। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এ দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। তিনি মানুষের পরম বন্ধু।
প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন ২০২২ সালে সিলেটের বন্যায় অনেক মানুষ অসহায় হয়ে পড়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নিজে এসে বন্যাকবলিত এলাকা ঘুরে তাদের সাহায্য-সহযোগিতা করে গেছেন। তাদের পুনর্বাসনের জন্য নিজস্ব ত্রাণ তহবিল থেকে টাকা বরাদ্দ দিয়েছেন। দেশ ও দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভালোবাসা, তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দুস আলী, দেমাসাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সমছু মিয়া লয়লুছ এবং মহানগর যুবলীগের সাবেক সদস্য জহিরুল আলম চৌধুরী।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে