‘আইটি সেক্টর থেকে বছরে ২ বিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আইটি সেক্টর থেকে বছরে ২ বিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলক বলেন, ‘আমরা বর্তমানে আইটি সেক্টর থেকে বছরে প্রায় ২ বিলিয়ন ডলার রপ্তানি আয় করছি। এখানে প্রায় ৭ লাখ ফ্রিল্যান্সার যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কাজ করে প্রায় বিলয়ন ডলার আয় করছেন। আগামী ৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে ইনশা আল্লাহ আমরা ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন ও এই সেক্টরে আরও ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবো।’

শনিবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলার সালন্দর শিংপাড়া এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

জুনাইদ আহমেদ পলক, ‘আগামীতে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার সারা বাংলাদেশে ৫৫৫টি, জয় স্মার্ট সার্ভিস ইম্পলয়মেন্ট সেন্টার, নারীদের জন্য আমরা ৩০০টি আসনে স্মার্ট ইম্পলয়মেন্ট অ্যান্ড অটো ওপেনশিপ ডেভেলপম্যান্ট প্রজেক্ট নতুন করে শুরু করতে যাচ্ছি। যেখানে আরও দুই লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। সব মিলিয়ে আগামী ৫ বছরে আইটি সেক্টরে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করবো ইনশা আল্লাহ। পাশাপাশি যে দুই লাখ ছেলে মেয়ে ফ্রিল্যান্সার, সফটওয়্যার, হার্ডওয়্যারসহ ই-কর্মাস খাতে কাজ করার সুযোগ তৈরি করেছেন প্রধানমন্ত্রী। সেই আইটি সেক্টরে আগামী ৫ বছরে আরও নতুন ১০ লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করবো।’

তিনি আরও বলেন, ‘আইটি ট্রেনিং নিয়ে ঘরে বসেই হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আইটি ব্যবহার করে ঘরে বসেই ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে ডলার ইনকাম করতে পারবে আমাদের তরুণরা।’

ঠাকুরগাঁওয়ের আড়াই একর জায়গায় ৬০ কোটি টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ আগামী ৩ বছরে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। এ সেন্টার থেকে প্রতিবছর অন্ততপক্ষে ১ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

এর আগে প্রতিমন্ত্রী নির্মাণাধীন আইটি সেন্টারের চত্বরে গাছের চারা রোপণ করেন। এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোসারুল ইসলামসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে