প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেছেন, ‘আমরা কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারি সে বিষয়ে প্রাথমিক ও প্রাক-অনুসন্ধান আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের এই ঐতিহাসিক মুহূর্তে কীভাবে সহায়তা করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।’
আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছেন তাতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টুর্ক অনুপ্রাণিত হয়েছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারকে এগিয়ে নিতে তিনি এটিকে ঐতিহাসিক সুযোগ হিসাবে দেখছেন। এই প্রেক্ষাপটে আমরা অন্তর্বর্তী সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যেকোনো ধরনের সহায়তা করতে রাজি।’, যোগ করেন রোরি মুঙ্গোভেন।
বাংলাদেশে আসা জাতিসংঘের তিন সদস্যের এই প্রতিনিধি দলটি তদন্ত দল নয় বলে জানিয়েছেন রোরি মুঙ্গোভেন। তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়, সুশীল সমাজের সঙ্গে কথা বলে আপনাদের চাহিদা এবং অগ্রাধিকার সম্পর্কে জানব। এবং হাইকমিশনারের অফিস কিভাবে সহায়তা করতে পারে, সেটি বুঝব।’
জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান আরও বলেন, ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয় নিয়েও আমরা আলোচনা করব। মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং হাইকশিনারের অফিস সহায়তা দেবে।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৪ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে