বন্যার তথ্য সংগ্রহে পানি সম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম চালু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বন্যার তথ্য সংগ্রহে পানি সম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম চালু

চলমান বন্যা (২০২৪) পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের নিমিত্ত বাংলাদেশ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর-০১৩১৮ ২৩৪ ৫৬০। বৃহস্পতিবার (২২ আগস্ট) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, সার্বিক বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনিটরিং করবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: রবিউল আলম (মোবাইল : ০১৯৯২ ৪৩৯ ৩৪৭)।

এ ছাড়াও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীরা চলমান বন্যা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডে স্থাপিত কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এতদবিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করে সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন পেশ করবেন বলেও বিজ্ঞপ্তিটিতে বলা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
বন্যার তথ্য সংগ্রহে পানি সম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম চালু