লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫: ৪৭
লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সিলেট সফরে গিয়ে লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ করে তিনি বলেন, 'এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছো? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারছো না।'

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেট বিমানবন্দর থানায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে সিলেট ও খুলনার মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে বিএনপির এমন দাবির প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনা কিছু ঘটবে। আমরা এর বিরুদ্ধে প্রতিকার নিয়েছি। যে জায়গায় ঘটনা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ঘটলেও যে কাউকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে সাধারণ মানুষ রাস্তা থেকে বলে আপনাদের আইনশৃঙ্খলা ভালো তারা আরও ৫ বছর আমাদের থাকতে বলতেছে।’

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেয়া হয়েছে। তবে সে বিষয়ে এখনও নতুন কোনো তথ্য নেই।

এ সময় তিনি শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে থানার সার্বিক বিষয় সন্তোষজনক তবে খরচের পরিমাণ একটু বেশি বলে সাংবাদিকদের জানান।

পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহমেদ খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement