বিচার পাওয়ার অধিকার সবার আছে: প্রধান বিচারপতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুন ২০২৪, ১৭: ৪৯

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার পাওয়ার অধিকার সব নাগরিকের আছে , প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায়বিচার পাওয়ার। আদালতে বিচার প্রার্থীরা ন্যায়বিচার পাওয়ার জন্যই আসে।

সোমবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে আদালত প্রাঙ্গনে নির্মিত বিচারপ্রার্থীদের বসার স্থান, ব্রেস্ট ফিডিং কর্নার, টয়লেট ও মুদিখানা তৈরি করা হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিতে প্রধান অন্তরায় মামলাজট, তাই মামলাজট কমানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আদালতে আসা বিচারপ্রার্থী, অভিযুক্ত ও স্বাক্ষীদের দুর্ভোগ পোহাতে হয় বিশ্রামাগার না থাকার কারণে। এই দুর্ভোগ লাঘবে একটি অনন্য উদ্যোগ বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুবিধাসম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ। সারাদেশের সব জজশিপে দ্রুত ন্যায়কুঞ্জ নির্মাণ করা হবে।’

বিশ্রামাগার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ এম আলী আহম্মেদ, জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘গুপ্ত’ নিয়ে এবার উত্তপ্ত সংসদ

তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ

১৭ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

২০ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসন: বিএনপি নেতাদের পরিবারের সদস্য যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নিজেদের ভাগে থাকা ৩৬টি আসনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিতদের পাশাপাশি স্থান পেয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতার পরিবারের সদস্যরা।

২ দিন আগে

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক আ. লীগ নেত্রী সুবর্ণা

মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে সুবর্ণা বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

৩ দিন আগে