মন্ত্রিসভার অনুমোদন

শাহবাগ থানা স্থানান্তর হচ্ছে সাকুরায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে শাহবাগ থানা স্থানান্তর করা হবে। শাহবাগের সাকুরা রেস্টুরেন্টের জায়গায় থানা স্থানান্তর করা হবে।আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের ফলে 'সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ' প্রকল্প বাস্তবায়নে বাধা রইল না। মন্ত্রিসভার এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, 'সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ' প্রকল্প বাস্তবায়নে শাহবাগ থানা ছিল অন্যতম প্রধান বাধা।

বৈঠক সূত্রে জানা গেছে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পর শাহবাগ থানা স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয় এর আগেও এ বিষয়ে চেষ্টা-তদবির করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা সরানোর উদ্যোগ নেয়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও থানা স্থানান্তরের বিরোধিতা করে আসছিল।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে