এনআইডি সেবা দ্রুত নিশ্চিত করার তাগিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দ্রুত নিশ্চিতের তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। রোববার এক কর্মশালায় উপস্থিত হয়ে তিনি নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের এই তাগাদা দেন।

মো. আহসান হাবিব খান বলেন, আপনারা সবাই জানেন, বাংলাদেশ ‘স্মাট বাংলাদেশ’-এ রূপান্তরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এরই অংশ হিসেবে, নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) মাধ্যমে দেশে-বিদেশে বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সেবা, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা হালনাগাদ ও প্রস্তুতে কারিগরি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ওই কর্মযজ্ঞের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি বলেন, মাঠ পর্যায়ে বিভিআরএস (বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম ) ও এবিআইএস (অটোমেটিক বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম) সফটওয়্যার পরিচালনাকালীন যে সকল সমস্যা মোকাবিলা করছেন, তা উত্তরণে আজকের কর্মশালায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ, প্রস্তাব ও সুচিন্তিত মতামত উঠে আসবে বলে আশা করছি।

নাগরিকের তথ্য/উপাত্ত সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সিএমএস (কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম)-এ স্বয়ংক্রিয়ভাবে যেন ‘আবেদনের ধরন/ক্যাটাগরি’ প্রদানের ব্যবস্থা করা যায়, সে পথ বের করার প্রতি জোর দেন এই নির্বাচন কমিশনার। এছাড়া উপজেলা পর্যায়ে নাগরিকদের বায়োমেট্রিক যাচাই করা করার সুবিধা চালু করার কথাও বলেন তিনি।

মো. আহসান হাবিব খান বলেন, বর্তমানে একজন নাগরিককে জেলা পর্যায়ে আসতে হয়। এ সেবাটি সহজীকরণ করে, উপজেলা হতে প্রদান করা হলে বিপুল সংখ্যক নাগরিকের ভোগান্তি লাঘব হবে। আমি আশা করি দু’দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিস্তারিতভাবে আলোচিত হবে এবং সংশ্লিষ্ট সমস্যাসমূহ ও এর উত্তরণের উপায় বেরিয়ে আসবে।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথে সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে ইসি সচিব মো. জাহাংগীর আলম, আইডিইএ (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে নারী শিক্ষিককে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান

৭ ঘণ্টা আগে

এনসিপিতে যোগ দিলেন শেরেবাংলার নাতনি ও রনি-ইসহাকসহ চারজন

এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলমসহ অন্য নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

৭ ঘণ্টা আগে

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।

১০ ঘণ্টা আগে

গুপ্ত রাজনীতি ও অশ্লীল ফটোকার্ডের প্রতিবাদ করেছে ছাত্রদল: রাকিব

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘গতকাল এবং আজ ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলভাবে মোকাবিলা করেছে। দুটো ঘটনাই গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম নোংরামির অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে।’

১৪ ঘণ্টা আগে