প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশ ও জাতির কল্যাণে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ গুণিজন। আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের মাঝে পদক প্রদান করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৫ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পুরস্কার প্রদান করা হবে তিনজনকে। তারা হলেন কাজী আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নইম মো. নজিবউদ্দিন খাঁন (খুররম)। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হবে ড. মোবারক আহমদ খানকে।
চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য পাবেন ডা. হরিশংকর দাশ। সংস্কৃতি ক্ষেত্রে মোহাম্মদ রফিকউজ্জামান ও ক্রীড়ায় ফিরোজা খাতুনকে এ পুরস্কার প্রদান করা হবে। সমাজসেবায় অবদানের জন্য পুরস্কৃত করা হবে তিনজনকে। তারা হলেন এসএম আব্রাহাম লিংকন, অরণ্য চিরান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
গত ২৮ জানুয়ারি স্বাধীনতা পুরস্কার নিয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মোট বিভিন্ন ক্ষেত্রে ৮৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আসে। সভায় বিভিন্ন আলোচনার পর ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম সুপারিশ করা হয়। সেই সুপারিশের নাম নিয়ে সম্প্রতি জাতীয় পুরস্কার সংক্রান্ত সভা করে মন্ত্রিসভা। সভায় প্রায় ২০ জনের নাম সুপারিশ করা হয়। এ ২০ জনের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান
৯ ঘণ্টা আগে
এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলমসহ অন্য নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
১০ ঘণ্টা আগে
গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।
১৩ ঘণ্টা আগে
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘গতকাল এবং আজ ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলভাবে মোকাবিলা করেছে। দুটো ঘটনাই গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম নোংরামির অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে।’
১৬ ঘণ্টা আগে