প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে কর্মরত প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন সংবাদ সম্মেলনে আসছে।
আজ সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে।
রোববার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কী জানানো হবে বা কে সংবাদ সম্মেলন করবেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রথম বৈঠক করে ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠকে অংশ নেন।
পরে ছয় সংস্কারের কমিশনের করা সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কতটা একমত, তা জানতে দলগুলোকে চিঠি দিয়েছে ঐকমত্য কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দলগুলোর কাছে পাঠিয়ে প্রতিবেদনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিট আকারে দেওয়া হয়েছে।
প্রতিটি সুপারিশের ক্ষেত্রে মতামত (তিনটির মধ্যে যেকোনো একটিতে টিক চিহ্ন) চাওয়া হয়েছে। সেগুলো হলো— ‘একমত’, ‘একমত নই’ এবং ‘আংশিকভাবে একমত’।
সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়েও ছয়টির মধ্যে যেকোনো একটি টিক চিহ্ন দিতে হবে। এগুলো হলো— ‘নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে’, ‘নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে’, ‘নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে’, ‘গণপরিষদের মাধ্যমে’ ‘নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে’ এবং ‘গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে’।
এর বাইরে প্রতিটি সুপারিশের বিষয়ে ‘মন্তব্য’ করার সুযোগ রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে এসব মতামত দিতে বলা হয়েছে ১৩ মার্চের মধ্যে। সেই সময়সীমা অতিক্রম করার তিন দিন আগেই কমিশনটি সংবাদ সম্মেলন করছে।
এই ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাকে প্রধান রেখে গত ৩ ফেব্রুয়ারি সদস্যের এই কমিশন গঠন করা হয়। সহসভাপতির দায়িত্ব দেওয়া হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজকে।
কমিশনের অন্য সদস্যরা হলেন— জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।
২ দিন আগে
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে