মেট্রোরেলের ক্যান্টিন ভাড়ার ঘটনা তদন্তে হাইকোর্ট নির্দেশ

বাসস
হাইকোর্ট

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে ৭ হাজার ৫৮০ বর্গফুটের স্টাফ ক্যান্টিন মাসিক এক হাজার টাকায় ভাড়া দেয়ার ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।

এক মাসের মধ্যে সড়ক ও পরিবহনক সচিবকে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ১ হাজার টাকা ভাড়া দিয়ে বিজ্ঞাপন কেন অবৈধ হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে আদালত।

পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উত্তরা ডিপোতে অবস্থিত ৭ হাজার ৫৮০ বর্গফুটের স্টাফ ক্যান্টিন মাসিক এক হাজার টাকায় ভাড়া দেয়া হয়েছে। নামমাত্র মূল্যে এত অল্প টাকায় ক্যান্টিন ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। গত ১৪ মার্চের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় এ তথ্য।

যেখানে দেখা যায়, ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর ও প্রকিউরমেন্ট) মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ক্যান্টিন পরিচালনার জন্য ভাড়া দেয়ার বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিট করেন আদালতে। আজ রিটের পক্ষে আইনজীবী তানভীর আহমেদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী এটর্নি জেনারেল সেলিম আজাদ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে নারী শিক্ষিককে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান

৮ ঘণ্টা আগে

এনসিপিতে যোগ দিলেন শেরেবাংলার নাতনি ও রনি-ইসহাকসহ চারজন

এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলমসহ অন্য নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

৮ ঘণ্টা আগে

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।

১১ ঘণ্টা আগে

গুপ্ত রাজনীতি ও অশ্লীল ফটোকার্ডের প্রতিবাদ করেছে ছাত্রদল: রাকিব

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘গতকাল এবং আজ ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলভাবে মোকাবিলা করেছে। দুটো ঘটনাই গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম নোংরামির অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে।’

১৫ ঘণ্টা আগে