বাসস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চলমান গ্রীষ্মকাল, সেচ মৌসুম ও পবিত্র রমজানে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে পরিস্থিতির আরও উন্নতি হবে।
প্রতিমন্ত্রী আজ পবিত্র রমজান মাস, চলমান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণীতে গ্যাস বরাদ্দ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ আমাদের মূল লক্ষ্য।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সেচ কাজের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৈদ্যুতিক পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদ উপলক্ষে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে। এরপর আগের মতো সিএনজি স্টেশন খোলা ও বন্ধ থাকবে।
প্রতিমন্ত্রী এ সময় সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনার বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, অন্যের জন্য স্বস্তিদায়ক হবে।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান
১১ ঘণ্টা আগে
এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলমসহ অন্য নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
১১ ঘণ্টা আগে
গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।
১৪ ঘণ্টা আগে
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘গতকাল এবং আজ ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলভাবে মোকাবিলা করেছে। দুটো ঘটনাই গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম নোংরামির অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে।’
১৮ ঘণ্টা আগে