প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা কোনো দ্বন্দ্বে বিশ্বাস করি না। দেশের মানুষ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তারা সংঘাত, সহিংসতা ও প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আমাদের বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার মূল আদর্শ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদী উদ্যোগে নরসিংদীর সাঠির পাড়ায় আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন মঈন খান।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে অন্যতম মূখ্য উদ্দেশ্য ছিল এই দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। সবাইকে নিয়ে মিলেমিশে একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি করতে চাই, যেখানে ধনী-গরিবের ব্যবধান কমে আসবে, যেখানে মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।
তিনি বলেন, ধৈর্য এবং সংযম এই দুইটি গুণাবলি বাংলাদেশের মানুষের মনে জাগরণ করে আমরা এই দেশে পুনরায় অর্থনীতি স্থিতিশীল করে তুলব। মানুষের জীবনযাত্রা সহজ করে তুলব। একই সঙ্গে এই দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই পথে অগ্রসর হব।
বিএনপির এই নেতা আরও বলেন, নিজের ব্যক্তিস্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। ৯ মাসের স্বাধীনতা সংগ্রামে লাখ লাখ মুক্তিযোদ্ধা বুকের রক্ত দিয়ে আমরা এই দেশ স্বাধীন করে ছিলাম। তাই আমরা চাই দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষ নতুন করে অগ্রসর হউক। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি সন্মানজনক জাতি হিসেবে বাংলাদেশেকে প্রতিষ্ঠিত করতে হলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।
জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদী এর সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

শাহবাগ থানার সামনে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় তিনি পুলিশের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পুলিশের যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়।’
৮ ঘণ্টা আগে
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) থেকে পদত্যাগের পর দলটির সাবেক মহাসচিব মোমিনুল আমিন বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি দলে অন্তর্ভুক্ত হন।
১ দিন আগে
প্রার্থিতা ফিরে পেতে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াত জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
১ দিন আগে
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের পর জামায়াত জোটের এ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেন ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। তিনি বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।’
১ দিন আগে