প্রতিবেদক, রাজনীতি ডটকম

কলকাতায় খুন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা ওই এমপির মৃত্যু নিয়ে প্রশ্ন করলে তিনি এ সব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনা খুবই দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত।
কলকাতায় বাংলাদেশ মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রী জানান, কলকাতার যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কলকাতা পুলিশ সেই ফ্ল্যাটে ঢুকে লাশ পায়নি।
তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'হত্যাকাণ্ডের মূল হোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে, কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।'
মন্ত্রী আরও বলেন, 'এ নিয়ে বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা হাইকমিশনের মাধ্যমে খোঁজ রাখছি। বিষয়টি তদন্তাধীন, এখনো মরদেহ পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন এটা একটা পরিকল্পিত হত্যা।'
তিনি বলেন, আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি এবং মিশন থেকেও কলকাতা পুলিশের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন, তাই এর বেশি কিছু বলা সমীচীন নয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরও যোগাযোগ রাখছে।
সাংবাদিকরা এ সময় 'সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞাকে মির্জা ফখরুল রাজনৈতিক বলে মন্তব্য করেছেন' -এ নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ হাছান মাহমুদ সেই মন্তব্য খণ্ডন করে বলেন, 'জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রের যে অ্যাক্টে যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে ব্যক্তিগত দায়ের কথাই বলা হয়েছে, ইনস্টিটিউশনাল বিষয়ে নয়।'
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত দু'দিনব্যাপী ২৪তম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বাংলাদেশ উচ্চ কার্বন নি:সরণকারী দেশ নয়, বরং আমরা শিল্পপ্রধান দেশগুলোর উচ্চ কার্বন নিঃসরণজনিত কারণে জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার।
মন্ত্রী জানান, কার্বন নিঃসরণ কমানোর কোনো বাধ্যবাধকতা আমাদের না থাকলেও বিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশ সংরক্ষণের অন্যতম পথিকৃৎ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনামাফিক আমাদের দেশ ২০৪১ সালের মধ্যে মোট ব্যবহার্য শক্তির ৪০ শতাংশ সবুজ শক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে চলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন অধ্যাপনায় নিয়োজিত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান স্মরণ করিয়ে দেন- অনন্ত মহাবিশ্বের কোটি কোটি গ্রহের মধ্যে এখনও আবিষ্কৃত একমাত্র জীবনতরী আমাদের পৃথিবী গ্রহ। বিপুল মহাবিশ্বে প্রাণের একমাত্র ধারক-বাহক এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে এর পরিবেশ-প্রকৃতিকে সবুজ-শ্যামল জীবন্ত রাখার কোনো বিকল্পই নেই। আর এ জন্য প্রয়োজন সকল মানুষের সচেতন ভূমিকা।
এ সময় ড. হাছান এ সম্মেলন আয়োজকদের ধন্যবাদ দেন এবং শক্তির নবায়নযোগ্য উৎস যেমন সৌর-শক্তি, বায়ু-শক্তি, পানি-শক্তিসহ যে সব শক্তি উৎপাদনে কার্বন নি:সরণ হয় না, সেই সবুজ শক্তি ব্যবহার করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে সকলকে উৎসাহিত করতে আহবান জানান ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ আখতার হোসেন, ইনফ্রাস্ট্রাকচার ডিভালপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) মো. আলমগীর মোর্শেদ, বাংলাদেশ সোলার রিনিউয়েবল এনার্জি এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল আকতার এবং সাসটেইনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডিভালপমেন্ট অথরিটির চেয়ারম্যান মুনিরা সুলতানা বিশেষ অতিথির বক্তব্য দেন।
গ্রিনটেক ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার মোর্শেদ মিল্লাত ও নির্বাহী পরিচালক লুৎফর রহমান যথাক্রমে মূল প্রবন্ধ ও ধন্যবাদ বক্তব্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ এনার্জির সহযোগী অধ্যাপক ড. নাফিস শামস স্বাগত বক্তব্য উপস্থাপন করেন।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৬ দিন আগে