রাষ্ট্র কারো পারসোনাল প্রোপার্টি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, একটা রাষ্ট্র এভাবে চলে না। রাষ্ট্রের পলিটিক্সে এটা হয় না। একজনের ইচ্ছামতো রাষ্ট্র চালানো যায় না। সেটা যেই হোক, যার অবদানই থাকুক। এখানে বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে ৩০ লাখ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারো পারসোনাল প্রোপার্টি না।

রোববার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, রাষ্ট্র কারো ফ্যামিলি প্রোপার্টি না। পলিটিক্সকে এতো নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ, ছেলে, ছেলের বউ, নাতি, পুতি চলতেই আছে। পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মেরে পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক।

তিনি বলেন, এই পুলিশকে তারা (সরকার) ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো। পুলিশকে তৈরি করেছে, মরণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু (রাইফেল) দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা বোধহয় ১৫ থেকে ২০ বছর আগে দেয়া হয়েছে। সেনাবাহিনীর কাছে অত্যাধুনিক মরণাস্ত্র আছে। সেটা বর্ডারে শত্রুকে মারার জন্য, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেয়া ঠিক হয়নি।

সাখাওয়াত হোসেন বলেন, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন আর না করুন, এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর লাঠিয়াল বাহিনীর মতো পরিচালনা করতে পারবেন না। এই পুলিশ জনগণের পুলিশ। পুলিশ কমিশনারের অধীনে পুলিশ চলবে। আপনি পুলিশ কমিশনারকে অর্ডার দেবেন, সে যেটা সঠিক মনে করে তাই করবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জনগণের দাবিতে তেলের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

২ দিন আগে

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

২ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

২ দিন আগে

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

২ দিন আগে