দ্বাদশ নির্বাচন: জামানত হারিয়েছেন ৭৪ শতাংশ প্রার্থী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৭৪ শতাংশ প্রার্থীই জামানত হারিয়েছেন।

মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একত্র করে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৯৬৯ জন প্রার্থী। ২৭টি দল ও স্বতন্ত্র মিলে মোট জামানত হারিয়েছেন এক হাজার ৪৫৪ জন প্রার্থী। অর্থাৎ ৭৩ দশমিক ৮৪ বা প্রায় ৭৪ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে প্রার্থীকে ২৫ হাজার টাকা জামানত দিতে হয়। এতে ইসির আয় হয়েছে দুই কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া যাদের জামানত খোয়া যায়নি তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ তুলে নিতে পারবেন।

নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এতে ২৩টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জাতীয় পার্টি ২৬৩ আসনে প্রার্থী দিয়ে ২৩৬টি আসনে জামানত হারিয়েছে। তৃণমূল বিএনপি ১৩৫টি আসনে প্রার্থী দিয়ে সবগুলোতেই জামানত হারিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ১টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেন। নির্বাচনে ২৩টি দল কোনো আসনে জয় পায়নি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, একাদশ সংসদ নির্বাচনে এক হাজার ৮৬১ জন প্রার্থীর মধ্যে এক হাজার ৪৪০ জন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ আসনে ৩৯০ প্রার্থীর মধ্যে ১৬৩ জন, নবম সংসদ নির্বাচনে এক হাজার ৫৫৭ প্রার্থীর মধ্যে ৯৪১ জন, অষ্টম সংসদ নির্বাচনে এক হাজার ৯৩৯ প্রার্থীর মধ্যে এক হাজার ২৫৯ জন, সপ্তম সংসদ নির্বাচনে দুই হাজার ৫৭৪ প্রার্থীর মধ্যে এক হাজার ৭৬০ জন এবং পঞ্চম সংসদ নির্বাচনে দুই হাজার ৭৮৭ প্রার্থীর মধ্যে এক হাজার ৯৩৪ প্রার্থী জামানত হারান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি রাজনীতিতে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হবে: এমপি বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়ে থাকবে।’

৬ ঘণ্টা আগে

১ মে ঢাকায় সমাবেশ করবে শ্রমিক দল, থাকবেন প্রধানমন্ত্রী

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ঢাকা শহরের যত শ্রমিক আছেন, তাদের মধ্য থেকে একভাগ শ্রমিককেও আমরা সংগঠিত করতে পারিনি। আমরা যদি দুই ভাগ লোককে সংগঠিত করতে পারি, তাহলে আমাদের শ্রমিক সমাবেশ সফল হবে।

২১ ঘণ্টা আগে

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে- তাদের ওই ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যু

১ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে ছাত্রদলের কমিটি

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।

১ দিন আগে