প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষ যাতে নতুন পোশাক পরে ও বিশেষ খাবার খেয়ে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সরকার পর্যাপ্ত পরিমাণে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করছে। জনগণ যাতে তাদের প্রিয়জন নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। এ লক্ষ্যে নারী, পুরুষ, শিশু সবাইকে ঈদ উপহার দেওয়া হচ্ছে।
সোমবার (৮ এপ্রিল) রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মুগদা থানা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বাহার, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর চিত্তরঞ্জন দাস, কাউন্সিলর শফিকুল আলম শামীম এবং কাউন্সিলর খায়রুজ্জামান খায়রুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে। চলমান সকল উন্নয়নের সুফল পেতে কিছুটা সময় লাগবে। জনগণের সকল প্রকার সুযোগ-সুবিধা বাড়াতে নিরলসভাবে কাজ করছে সরকার।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার ইফতার পার্টির টাকায় জনগণকে সহায়তা করছে আওয়ামী লীগ। আসুন, আমরা সকলে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে তাদের ঈদকে আনন্দময় করি।’
পরিবেশমন্ত্রী ঈদ উপহার হিসেবে মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে ১২০০, মাণ্ডা পঞ্চায়েত তলায় ২২০০, দানবের গলির ছাতা মসজিদে ১৬০০ এবং গোড়ানের হাওয়াই গলিতে ৫০০ শাড়ি, লুঙি ও বাচ্চাদের পোশাক বিতরণ করেন।

প্রার্থিতা ফিরে পেতে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াত জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
১ দিন আগে
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের পর জামায়াত জোটের এ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেন ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। তিনি বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।’
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।
১ দিন আগে
বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
২ দিন আগে