প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তাই প্রবাসীদের সকল সমস্যা আমি জানি। এ সকল সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে প্রচেস্টা অব্যহত থাকবে। এ লক্ষ্যে, আমার প্রধান ও প্রথম কাজ হবে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে গতকাল সোমবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আট্রিয়াম সেন্টারে সংবর্ধিত করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

এ উপলক্ষে যুক্তরাজ্যস্থ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য দেশে ১৫০টি কারিগরী প্রতিষ্ঠান ও  সেন্টার আছে। আমরা চেষ্টা করবো যাতে দেশে আরো ১০০টি ট্রেনিং সেন্টার স্থাপন করা যায়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী,নইম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি লালা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে