বিজিবি সদস্যরা সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন : ডিজি

ডেস্ক, রাজনীতি ডটকম

বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রত্যেক সদস্য অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে আসছেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের বিজিবির ইমিগ্রেশন চেকপোস্ট আইসিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বিজিবির মহাপরিচালক বলেন, আইপিটি ও আইসিপি চালু হওয়ার পর এ পার্বত্য জনপদের অর্থনৈতিক ধারা অনেক বিস্তৃত হবে। আইসিপি চালু হলে পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার আরও উন্নয়ন ঘটবে। বাংলাদেশ-ভারত দুদেশের অর্থনীতিতে আরও গতিশীলতা আসবে। একইসঙ্গে পার্বত্য অঞ্চল আরও সমৃদ্ধ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রামগড় সীমান্ত অংশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রামগড় স্থলবন্দর চালু হওয়ার পর বাণিজ্যের নতুন মাত্রা যোগ করবে।

আইসিপি পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু পরিদর্শন করেন।

পরে তিনি রামগড় সীমান্তবর্তী এলাকায় বিজিবির সূতিকাগারে স্মৃতি বিজড়িত মনুমেন্ট পরিদর্শন করেন এবং রামগড় রাইফেলসের অভিবাদন গ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ বিজিবি সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

এরপর বিজিবির মহাপরিচালক বিজিবি রামগড় জোনের পক্ষ থেকে এলাকার দুস্থ-অসহায় কয়েকশ’ পরিবারের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেন।

এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেনসহ গুইমারা সেক্টরের অন্তর্ভুক্ত বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে