প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ২২ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে আগামী মঙ্গলবার (৯ এপ্রিল)। এদিন প্রতীক নিয়েই প্রচারে নামতে পারবেন তারা।
এরই মধ্যে এমন নির্দেশনা প্রার্থীদের অবহিত করতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।
মো. আতিয়ার রহমান জানান, স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হয়। এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে ২৮ এপ্রিল সকাল ৮টায়। সে হিসেবে প্রচার বন্ধ হবে ২৬ এপ্রিল দিনগত রাত ১২টায়। অর্থাৎ প্রার্থীরা ৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত প্রচারের সময় পাবেন।
২৮ এপ্রিল লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখা, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ; দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল; রাজশাহীর পুঠিয়ার পুঠিয়া; ভোলার লালমোহনের ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ; পটুয়াখালী সদরের কমলাপুর ও ভুরিয়া; বরগুনার আমতলীর আমতলী; সাতক্ষীরা সদরের আলিপুর; সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি; বাহ্মণবাড়িয়ার কসবার কুটি; কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই হয়েছে ১ এপ্রিল, ৭ এপ্রিল পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির কার্যক্রম , প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল, এদিন থেকে প্রচার চালতে পারবেন প্রার্থীরা। ভোটগ্রহণ হবে ২৮ এপ্রিল।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে