আরও দক্ষ ও আধাদক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাতকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

কাতারের আমির ও তার সফরসঙ্গীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কাতার বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি বলেন, আমিরের এ সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

বিদেশি বিনিয়োগের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরে রাষ্ট্রপতি এসব সুযোগ-সুবিধা গ্রহণ করে জ্বালানি, মেশিনারিজ, আইটি, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কাতার ও বাংলাদেশের মধ্যে জ্বালানি, নিরাপত্তা ও আইটিসহ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি আগামীতে দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে এলএনজি সরবরাহ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভবিষ্যতে জ্বালানিসহ বিভিন্ন খাতে কাতারের সহযোগিতা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড হাছান মাহমুদ, পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের পর জামায়াত জোটের এ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেন ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। তিনি বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।’

১ দিন আগে

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।

১ দিন আগে

ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

২ দিন আগে

সংরক্ষিত নারী আসন: ছিটকে পড়লেন এনসিপির তাবাসসুম, অনিশ্চিয়তায় মনিরা

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।

২ দিন আগে