জাতীয় লজিস্টিক নীতির খসড়ার অনুমোদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রফতানি ও স্থানীয় বাজারে পণ্য সরবরাহ সহজ করতে ‘জাতীয় লজিস্টিক নীতি ২০২৪’র নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রফতানি পণ্য উৎপাদন স্থান থেকে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত যাত্রাটি যাতে বাধাহীন হয়, সেজন্য কী সহায়তা করা যায়, সেটার জন্য নীতিমালা করা হয়েছে। লজিস্টিকের কিছু অবকাঠামোখাত আছে। তার মধ্যে আছে, আমাদের যোগাযোগের যে অবকাঠামো আছে, সেখানে আমরা সড়ক নির্ভর হয়ে গেছি। সামনে রেল ও নৌপথ নির্ভরতা বাড়াতে যা যা করণীয়, তা করতে বলা হয়েছে।

এ ছাড়া জিপিএস ট্র্যাকিং ও কানেক্টিভিটি হাব, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় একটি কানেক্টিভিটি হাব হবে, সেখানে পণ্য সরবরাহের জন্য ওয়ারহাউস (গুদামঘর) ও পণ্য যাতে পচে না যায়, সেই ব্যবস্থা করা হবে।

রফতানি কিংবা স্থানীয় বাজারের জন্য পণ্যের অবাধ যাতায়াতের কথা এই আইনে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এই সংক্রান্ত সব নীতিমালা সংশোধন করে তা ব্যবসাবান্ধব করতে বলা হয়েছে। কোনটা পিপিপি হবে, কোনটায় সরকার বিনিয়োগ করবে, সেই তালিকাও রয়েছে। ১০৬ ধরনের পেশার কথা হয়েছে, সেখানে ৫২ ক্যাটাগরিতে প্রশিক্ষণও রয়েছে। সর্বনিম্ন কতঘণ্টার প্রশিক্ষণ হবে, তারও একটা বিধানের কথা রয়েছে।

মাহবুব হোসেন বলেন, লজিস্টিক ব্যবস্থাপনা পরিবেশবান্ধব করতে বলা হয়েছে। নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আন্তর্জাতিকমানের হতে হবে। পিপিপি, সরকারি ও বেসরকারি বিনিয়োগের কথা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, সড়ক পরিবহন ও যোগাযোগ সরকারি ও পিপিপির মাধ্যমে হবে। বিমান ও এভিয়েশনও একইভাবে হবে। সমুদ্রসেবার ক্ষেত্রে সরকারি, বেসরকারি ও পিপিপিও থাকবে। সুনির্দিষ্টভাবে বললে, অভ্যন্তরীণ নৌপরিবহন সেবায় সরকারি, বেসরকারি ও পিপিপি থাকবে। রাইড শেয়ারিং, ক্লিয়ারেন্স ও ফরওয়ার্ডিং সেবা পুরোপুরি বেসরকারিভাবে হবে। এভাবে একুশটি সেবার কথা বলা হয়েছে যে সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, লজিস্টিক চ্যানেলের ক্ষেত্রে কোথাও কোনো বাধার সৃষ্টি করা যাবে না। অর্থাৎ লজিস্টিক খরচ কমাতে হবে। এতে ১৯ শতাংশ খরচ কমে যাবে রফতানির ক্ষেত্রে। আর এটা করতে যা যা করা দরকার, সেই সহায়তা দেওয়া হবে। খরচ কমিয়ে সময়মত সেবা দেওয়ার জন্যই আইনটি করা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের ঘোষণা মনিরা শারমিনের

প্রার্থিতা ফিরে পেতে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াত জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

১ দিন আগে

সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের পর জামায়াত জোটের এ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেন ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। তিনি বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।’

১ দিন আগে

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।

১ দিন আগে

ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

২ দিন আগে