‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার বঙ্গভবনে ‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার বঙ্গভবনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপ্রধান।

গ্রন্থের লেখক হায়দার মোহাম্মদ জিতু রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংকলিত এ গ্রন্থের উপ-সম্পাদকীয়গুলোতে বাঙালির শান্ত সাহস শেখ হাসিনার মানুষের অনুভূতি হয়ে উঠার পটকে চিত্রিত করা হয়েছে। বৈশ্বিক রাজনৈতিক ইস্যু, দেশের উন্নয়ন, অর্জন এবং অন্যান্য প্রাসঙ্গিকতায় দেশের অবস্থান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছুটে চলা উঠে এসেছে প্রবন্ধগুলোতে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে- তাদের ওই ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যু

১৯ ঘণ্টা আগে

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে ছাত্রদলের কমিটি

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।

২১ ঘণ্টা আগে

কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের বলবো পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করুন।

২১ ঘণ্টা আগে

রাজশাহীতে নারী শিক্ষিককে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান

১ দিন আগে