নিরপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি----

নিরপরাধ কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহিংসতায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১৫০ জন নিহতের তথ্য আমরা পেয়েছি। এতে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, পথচারী এবং কয়েকজন ছাত্রও আছেন। আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করছি। তাদের স্মরণে আজকে সারাদেশে শোক দিবস পালন করা হয়েছে। প্রাণহানির এ সব ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। ছাত্র ভাইদের সব দাবি আমরা মেনে নিয়েছি। তারা ক্যাম্পাসে ফিরে যাবেন বলেই আমরা আশা করি।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আন্দোলন কারা করেছে, শিক্ষার্থীদের কারা ব্যবহার করেছে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। যখন শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করে আমাদের সবার ধারণা ছিল এটা অহিংস আন্দোলন। তাদের দাবির প্রতি আমাদের সব সময়ই সহানুভূতি ছিল। ২০১৮ সালেই কোটা বিলুপ্ত করা হয়েছিল।

এর আগে, বিকেলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, চলমান কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেন সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।

বৈঠকে উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

এছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র‌্যাব, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে জামায়াত ৯, এনিসিপিসহ শরিকদের ছাড়ল ৪

সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে।’

২ দিন আগে

জনগণের দাবিতে তেলের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

২ দিন আগে

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

২ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

২ দিন আগে