সংসদের ওয়েবসাইট থেকে এমপি আনারের নাম বাদ

ডেস্ক, রাজনীতি ডটকম

পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নাম ও তথ্য জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে বাদ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১২টায় ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ঝিনাইদহে চারটি সংসদীয় আসন থাকলেও সেখানে তিনটি আসনের (ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৩) তথ্য রয়েছে। নেই ঝিনাইদহ-৪ আসন এবং ওই আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের নাম।

তথ্য অনুযায়ী গত ১৩ মে খুন করা হয় আজীমকে। গত ২২ মে হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ হলেও এখন পর্যন্ত তার মরদেহের কোনো হদিস পাওয়া যায়নি। হত্যার পর দেহ খণ্ড খণ্ড করে কেটে গুম করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা।

ইতোমধ্যে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ একটি দল ভারতে অবস্থান করছেন। তারা সেখানে বিস্তারিত তথ্য জানতে চেষ্টা করবেন। তাছাড়া কলকাতা পুলিশও মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হত্যাকাণ্ডের খবর প্রকাশের দিনই (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রকাশ করেছেন।

এদিকে আনোয়ারুল আজীম আনারের সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়েও জটিলতা রয়েছে। কারণ, তার মৃত্যুর সংবাদ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ সচিবালয়কে এখনও জানানো হয়নি।

শুধু গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে কোনো আসন শূন্য ঘোষণা করার সুযোগ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সংসদের আইন শাখার কর্মকর্তারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে