প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে আগের ধাপগুলোর চেয়ে অধিক সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হয়েছে। সহিংসতা করে কেউ পার পাবে না।
মঙ্গলবার (২৮ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইসি আলমগীর বলেন, কেউ যদি শৃঙ্খলাবিরোধী কাজ করে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ঘূর্ণিঝড় রিমালের কারণে যে উপজেলাগুলোয় নির্বাচন বন্ধ আছে, সেগুলোতে ভোট হবে, তা আবহাওয়া কবে ভালো হবে, সামনে ঈদ, স্থানীয় প্রশাসনের মতামত ইত্যাদি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৫ জুন চতুর্থ ধাপে ভোট আছে, সেদিনও হতে পাবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন মতামতের ওপর নির্ভর করবে।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন যদি এখনো বলে যে নির্বাচন করা সম্ভব নয়, সেখানে নির্বাচন বন্ধ কর দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, আইন-শৃঙ্খলায় কোনো প্রভাব পড়বে না। কেননা, প্রথম ও দ্বিতীয় ধাপের চেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আরও বেশি নিয়োগ করা হয়েছে। তবে ভোটার উপস্থিতি কেমন তা আবহাওয়ার ওপর নির্ভর করবে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি না সেটা বলা কঠিন। কোনো জায়গায় কত ইফেক্ট পড়েছে সেটা বলা যাচ্ছে না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করি না যে বড় ধরনের কোনো ঘটনা ঘটবে। আমরা মনে করি না সহিংসতা করে কেউ পার পাবে। কেননা, আইন-শৃঙ্খলা বাহিনী বেশি নিয়োগ করা আছে।
দুপুরের পর ভোট বেশি পড়ে কেন, এমন প্রশ্নের জবাবে সাবেক ওই ইসি সচিব বলেন, এক শতাংশ ভোট পড়লেও কোনো অসুবিধা নেই। ভোটার যা আসবে তাই। আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসেন একজনই দেখাতে হবে। ৫০ জন এলে ৫০ জনই দেখাতে হবে। কেউ যদি বেশি দেখায় আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
১ দিন আগে
নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।
১ দিন আগে
তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ
১ দিন আগে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
১ দিন আগে