প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের দেশে অবকাঠামোর অনেক উন্নয়ন হয়েছে। এবার মানুষ কাঠামোর উন্নয়ন দরকার। মানুষ কাঠামো উন্নয়নের জন্য সংস্কৃতির কোনো বিকল্প নাই।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় ইস্কাটনস্থ সুইড বাংলাদেশ মিলনায়তনে ভাওয়াইয়া সংরক্ষণ ও গবেষণা পরিষদ আয়োজিত ‘ভালোবাসি ভাওয়াইয়া গান’ শীর্ষক সঙ্গীত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভাওয়াইয়া গানের অন্যতম ছন্দ হাকাও গাড়ি এবং গাড়িয়াল ভাই। আগামী প্রজন্ম এসব গাড়ি বা গাড়িয়াল ভাইকে চিনতে পারবে না। ভাওয়াইয়া গানের বৃহৎ অংশ কুড়িগ্রাম অঞ্চলের হলেও বর্তমানে কুড়িগ্রামের ঐতিহ্য প্রকৃতি, নদী-নালা সেগুলো হারিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। পৃথিবীর সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে গেছে।
তিনি আরো বলেন, এখানকার বড় বড় নদী শুকিয়ে যাচ্ছে। মনের মধ্যে প্রেম আসছে না, ভাব আসছে না। ভাওয়াইয়া গানকে ধরে রাখতে হবে। এটা আমাদের সংস্কৃতির একটি পরিচয়। এই পরিচয় থেকে সরে যাওয়া যাবে না। অনেক চ্যালেঞ্জ আছে। পরিচয় ধরে রাখার জন্য এত কষ্ট করার কথা না। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সংস্কৃতি বান্ধব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে দেশে নিয়ে এসেছিলেন।
রবীন্দ্রনাথ কুষ্টিয়ায় না আসলে লালন সম্পর্কে জানতে পারতেন না । এতটা সমৃদ্ধ হতে পারতেন না-এটা রবীন্দ্রনাথের নিজের কথা। ভাওয়াইয়া গানের অন্যতম প্রাণপুরুষ বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী বাবু রথীন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা দেয়া হয়।
সুইড বাংলাদেশ এর মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেম সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কফিলউদ্দিন, ভাওয়াইয়া সংরক্ষণ ও গবেষণা পরিষদ এর সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক বকুল চন্দ্র মহন্ত এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. এজানুর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের মানব কাঠামোর উন্নয়নের জন্য সাহিত্য ও সংস্কৃতি চর্চা খুবই জরুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার একটি সাংস্কৃতিক ও ক্রীড়াবান্ধব পরিবার। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার সংস্কৃতি বিকাশের লক্ষ্যে জেলায় জেলায় শিল্পকলা একাডেমি করেছে। উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমীর অবকাঠামো নির্মিত হচ্ছে।
গতরাতে বেলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক বকুল চন্দ্র মহন্তের ৩২টি একক গান নিয়ে প্রায় ৫০ জন প্রথিতযশা ভাওয়াইয়া শিল্পীর অংশগ্রহণে ‘ভালবাসি ভাওয়াইয়া গান’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৭ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৭ দিন আগে