প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদে অনির্বাচিত কেউ আসতে পারে না জানিয়ে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা জাতীয় সংসদের মাধ্যমেই নির্বাচিত।
রোববার ( ৩ মার্চ) সংসদ ভবনের শপথ কক্ষে ‘দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যগণের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনার কারণেই নারীরা সংরক্ষিত মহিলা আসনের মাধ্যমে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারছেন।
তিনি বলেন, জাতীয় সংসদের সকল কর্মকাণ্ড কার্যপ্রণালী বিধি অনুযায়ী পরিচালিত হয়। তাই মহিলা সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোট পাঁচবারের ও টানা চারবারের প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের প্রতিটি ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন ও মনোযোগী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট সংসদ ও দেশ গড়ে তুলতে সংসদ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান স্পীকার।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ সানজিদা খানম (মনোনীত)।
সংরক্ষিত মহিলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যগণের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম পর্ব চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এবং দ্বিতীয় পর্ব হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন পরিচালনা করেন।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৭ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৭ দিন আগে